ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইসরায়েলি হামলায় ইরানে প্রাণ গেছে অন্তত ৬০৬ জনের

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৫:১২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৫:১২:৪৮ অপরাহ্ন
ইসরায়েলি হামলায় ইরানে প্রাণ গেছে অন্তত ৬০৬ জনের
ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬০৬ জনে। মঙ্গলবার (২৪ জুন) ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরগনি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও পাঁচ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে অনেকে সুস্থ হয়ে উঠলেও বেশ কিছু রোগী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায়ই ইরানে সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এই সময়ের মধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত ১০৭ জন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপোর বলেন, গত ১২ দিন দেশের হাসপাতালগুলো চরম বেদনাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এর আগের দিন সোমবার তিনি জানান, ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে।

তবে ইরানে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান দাবি করেছে, ইসরায়েলি হামলায় নিহতের প্রকৃত সংখ্যা সরকারিভাবে প্রকাশিত পরিসংখ্যানের প্রায় দ্বিগুণ।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার