ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনই আঞ্চলিক সঙ্কটের জন্য দায়ী : কাতার

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৫:৪৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৫:৪৬:৪৮ অপরাহ্ন
ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনই আঞ্চলিক সঙ্কটের জন্য দায়ী : কাতার
আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার এই ফোনালাপ হয় বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

ফোনালাপে কাতারের আমির ইরানের প্রেসিডেন্টকে স্পষ্ট জানিয়ে দেন, আল উদেইদ ঘাঁটিতে ইরানের হামলায় তিনি উদ্বিগ্ন। তিনি বলেন, কাতার সবসময় সুসম্পর্ক ও ভালো প্রতিবেশীর নীতি অনুসরণ করে। এমন “শত্রুতাপূর্ণ আচরণ” ইরানের কাছ থেকে প্রত্যাশিত ছিল না বলেও মন্তব্য করেন শেখ তামিম।

কাতারের পক্ষ থেকে জানানো হয়, এই ইস্যু দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে এবং এটিকে অতীতের বিষয় হিসেবে দেখার আহ্বান জানান আমির। এছাড়া সম্ভাব্য কূটনৈতিক ও আইনি প্রতিক্রিয়া নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বলেন, “গাজার ওপর ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও যুদ্ধংদেহী মনোভাবই এই আঞ্চলিক উত্তেজনার মূল কারণ। পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে কাতার কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “এখনই সময়, বিশ্ব এক হয়ে ইসরায়েলের দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস