ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি দুধ দিয়ে গোসল করার উপকারীতা কেজিতে ৪০ টাকা কমলো পেঁয়াজের দাম মানুষের জীবনে বিয়ে কেন প্রয়োজন আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না- উপদেষ্টা সাখাওয়াত মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ পেট্রোলিয়াম জেলি নাকি গ্লিসারিন, কোনটি ত্বকের যত্নে বেশি কার্যকর সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে কাল রিপাবলিকান দলে যোগ দিলেই নারীরা আরও 'হট' হয়ে যায়: ফক্স নিউজের হোস্ট আমদানির অনুমতিতেই দাম কমছে পেঁয়াজের, দাবি কৃষি উপদেষ্টার ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা এবার কারিনাকে স্ত্রী দাবি, তুমুল বিতর্কে পাকিস্তানি মুফতি নচিকেতা হাসপাতালে ভর্তি এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা বিকেলে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল সিয়েল দুবাই

আবারও নতুন লুকে রণদীপ

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৬:৩৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৬:৩৩:২৪ অপরাহ্ন
আবারও নতুন লুকে রণদীপ
রণদীপ হুডার নতুন রূপ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি সাম্প্রতিক সেলফিতে একেবারে ভিন্ন রূপে দেখা গেছে তাকে—যেখানে মাথার মাঝখান প্রায় টাক, পাশে অল্প চুল, আর মুখভর্তি দাড়ি-গোঁফের অনুপস্থিতি। এক নজরে দেখে চেনা দায়, এটি সেই চেনা রণদীপ হুডাই কিনা।

ছবির ক্যাপশনে রণদীপ লেখেন, ‘এই মঙ্গলবারের জন্য কোন চা? শুধু কফি তৈরি হচ্ছে না কিন্তু।’ তার এই রহস্যময় মন্তব্য থেকেই ভক্তরা ধারণা করছেন, তিনি নতুন কোনো প্রজেক্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

মাত্র কয়েকদিন আগেই রণদীপ তার ইনস্টাগ্রামে ঘন চুলের একটি ছবি পোস্ট করেছিলেন। হঠাৎ এমন রূপান্তরে ভক্তরা বিস্মিত। কেউ লিখেছেন, ‘ভাই, কেন আপনি নতুন এই রূপ ধারণ করলেন?’ আরেকজন প্রশ্ন করেছেন, ‘এটা কেমন স্টাইল রণদীপ সাহেব? আমাদেরও তো একটু বলুন।’

ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন—এই বদল কোন সিনেমার চরিত্রের জন্য? যদিও এখনো অভিনেতার পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য আসেনি, তবে নেটিজেনরা আগ্রহভরে অপেক্ষা করছেন, কবে উন্মোচিত হবে এই নতুন লুকের আসল রহস্য।

কমেন্ট বক্স
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি