ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ধর্ষণে অভিযুক্ত শাবির দুই ছাত্রকে আজীবন বহিষ্কার

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৬:৩৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৬:৩৫:১৯ অপরাহ্ন
ধর্ষণে অভিযুক্ত শাবির দুই ছাত্রকে আজীবন বহিষ্কার
ধর্ষণের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সিন্ডিকেটের একাধিক সদস্য।

আজীবন বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী স্বাগত দাস পার্থ ও শান্ত তারা আদনান।

সিন্ডিকেট সদস্যরা জানান, তদন্তে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়ার পর শৃঙ্খলা কমিটি দুই শিক্ষার্থীর বিরুদ্ধে আজীবন বহিষ্কারের সুপারিশ করে। সিন্ডিকেট সভায় সেই সুপারিশ অনুমোদন দেওয়া হয়। একইসঙ্গে, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে।

উল্লেখ্য, গত ২ মে মেসে ডেকে নিয়ে সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে ধর্ষণ এবং তার অশ্লীল ছবি ও ভিডিও গোপনে ধারণ করে তা ইন্টারনেট ও মোবাইল ফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরে ১৯ জুন রাতে ওই ছাত্রী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থর নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

ওইদিনই পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে। তদন্তে ধর্ষণের প্রাথমিক সত্যতা মেলায় আদালত তাদের কারাগারে পাঠায়। পরে, সোমবার আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম