ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যেই গাজায় নিহত ছাড়াল ৫৬ হাজার

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৬:৫২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৬:৫২:১০ অপরাহ্ন
ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যেই গাজায় নিহত ছাড়াল ৫৬ হাজার
ইরানে সাম্প্রতিক বোমাবর্ষণের পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সময়ে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ৭৯ জন।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় মোট নিহত হয়েছেন ৫৬ হাজার ৭৭ জন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৪৮ হাজার ৮৪৮ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এরপর পরদিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)।

১৫ মাসেরও বেশি সময় ধরে চলমান এ অভিযানে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করলেও মাত্র দুই মাসের মাথায় ১৮ মার্চ থেকে দ্বিতীয় দফার অভিযান শুরু করে আইডিএফ। এই পর্যায়ে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন আরও ৪ হাজার ৬৪৯ জন এবং আহত হয়েছেন প্রায় ১৪ হাজার ৫৭৪ জন।

হামাসের হাতে থাকা ২৫১ জন জিম্মির মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত আছেন বলে ধারণা করছে আইডিএফ, যারা জানিয়েছে, তাদের উদ্ধারে সামরিক অভিযান অব্যাহত থাকবে।

এদিকে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে গাজায় হামলা বন্ধের আহ্বান জানানো হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, হামাসকে পুরোপুরি দুর্বল না করা পর্যন্ত এবং সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত এই অভিযান চলবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী