ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইকেল ওয়াল্টজকে বেছে নিলেন ট্রাম্প

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০১:৪৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০১:৪৩:৪৩ অপরাহ্ন
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইকেল ওয়াল্টজকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগও দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে রিপাবলিকান প্রতিনিধি মাইকেল ওয়াল্টজকে নিয়োগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুটি নির্ভরযোগ্য সূত্র, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওয়াল্টজ ট্রাম্পের দীর্ঘদিনের সমর্থক এবং একজন অভিজ্ঞ সামরিক কর্মকর্তা। তিনি ন্যাশনাল গার্ডে কর্নেল পদে দায়িত্ব পালন করেছেন এবং সম্প্রতি কংগ্রেস নির্বাচনে তৃতীয়বারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন। চীনের কার্যকলাপ নিয়ে তিনি বহুবার কঠোর সমালোচনা করেছেন এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন প্রস্তুতির গুরুত্বের ওপর জোর দিয়েছেন। 

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভূমিকা হলো প্রেসিডেন্টকে নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে পরামর্শ দেয়া, তবে এই পদে নিয়োগের জন্য সিনেটের অনুমোদনের প্রয়োজন হয় না। ওয়াল্টজ এর আগে ডিফেন্স সেক্রেটারি ডোনাল্ড রামসফেল্ড ও রবার্ট গেটসের অধীনে প্রতিরক্ষানীতি পরিচালক হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে কংগ্রেসের সামরিক রসদ তদারকি ও গোপনীয়তা বিষয়ক কমিটিতে রয়েছেন।

২০২১ সালে বাইডেন প্রশাসনের আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সমালোচনা করে তিনি ট্রাম্পের পররাষ্ট্রনীতির প্রশংসা করেন, যা তাকে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা