ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইরানের পার্লামেন্টে সিদ্ধান্ত, পারমাণবিক কর্মসূচিতে গতি আনার ঘোষণা

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০২:৪১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০২:৪১:৩২ অপরাহ্ন
ইরানের পার্লামেন্টে সিদ্ধান্ত, পারমাণবিক কর্মসূচিতে গতি আনার ঘোষণা
পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরান।

বুধবার (২৫ জুন) সকালে ইরানের পার্লামেন্টে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ফার্স নিউজকে দেওয়া বিবৃতিতে বলেন, ‘যতক্ষণ না আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ আইএইএ’র সঙ্গে ইরানের পারমাণবিক সংস্থা কোনো সহযোগিতা করবে না।’

তিনি আরও জানান, ‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এখন আরও দ্রুত অগ্রসর হবে।’

গত ১৩ জুন ইসরায়েল ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। তেহরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা তৈরির অভিযোগ তোলে ইসরায়েল, যা ইরান অস্বীকার করে আসছে।

পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই সংঘাতে যুক্ত হয়ে রবিবার ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা বর্ষণ করে।

১২ দিনের টানা যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন। তবে পারমাণবিক ইস্যু ঘিরে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার