ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

‘হৃদয়ের কথা শুনে’ নেইমারের নতুন চুক্তি

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৩:১৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৩:১৬:২৩ অপরাহ্ন
‘হৃদয়ের কথা শুনে’ নেইমারের নতুন চুক্তি
শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। নতুন চুক্তির আওতায় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির জার্সিতে দেখা যাবে তাকে।

সান্তোস ক্লাবের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরা ও নেইমারের বাবার মধ্যে মঙ্গলবার (২৪ জুন) এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই চুক্তি চূড়ান্ত হয়। ক্লাবটির অফিসিয়াল ওয়েবসাইটেও নেইমারের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ব্রাজিলের প্রভাবশালী সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, মূলত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াতে চেয়েছিল সান্তোস। যদিও শেষ পর্যন্ত দুই পক্ষ আরও ছয় মাসের জন্য চুক্তিতে সম্মত হয়েছে।

চুক্তি নবায়ন প্রসঙ্গে নেইমার বলেন,
“আমি হৃদয়ের কথা শুনেই সিদ্ধান্ত নিয়েছি। সান্তোস কেবল একটি ক্লাব নয়, এটি আমার ঘর, আমার শেকড়, আমার ইতিহাস এবং আমার জীবন। এখানেই আমি পরিণত হয়েছি এবং এখানেই সত্যিকারের ভালোবাসা পেয়েছি।”

চলতি বছরের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে সান্তোসে ফেরেন নেইমার। জানুয়ারির ৩১ তারিখে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচে ৩টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলে তিনি আবার ফ্রি এজেন্ট হয়ে যাবেন এবং ইউরোপে ফেরার সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?

আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?