ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

‘এনবিআরে চলমান অযৌক্তিক আন্দোলনে কিছু ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে’

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৩:১৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৩:১৮:৫৬ অপরাহ্ন
‘এনবিআরে চলমান অযৌক্তিক আন্দোলনে কিছু ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে’
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের চলমান আন্দোলন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি মনে করেন, এই অযৌক্তিক আন্দোলনের পেছনে কিছু ব্যবসায়ীর ইন্ধন থাকতে পারে।

বুধবার (২৫ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন,
“ভালোর জন্যই এনবিআর-এ সংস্কার আনা হয়েছে। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ খাত, তাই এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে। আশা করি, আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব হবে।”

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি ঠিক রাখতে হলে রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকতে হয়। বর্তমানে সেই পরিস্থিতি থাকায় ঋণদাতা সংস্থাগুলো ঋণে ছাড় দিয়েছে বলেও জানান তিনি।

বিদেশি বিনিয়োগ ও মধ্যপ্রাচ্যের প্রভাব প্রসঙ্গে ড. সালেহ উদ্দিন বলেন, “বিদেশি বিনিয়োগের গতি বর্তমানে কিছুটা কম হলেও দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা ভালো আছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কোনো প্রভাব আমাদের অর্থনীতিতে পড়েনি। তেলসহ অন্যান্য আমদানি এখনো আগের মূল্যেই হচ্ছে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে