ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

তাহসানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৩:৫৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৩:৫৯:৫২ অপরাহ্ন
তাহসানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর
ঢালিউড অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সম্প্রতি একটি তারকামূলক আড্ডার অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনায় এসেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে নিয়ে করা মন্তব্যের কারণে। সেখানে নিজের ‘ক্র্যাশ’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্দিরা জানান, তাহসানের বিয়েতে ভক্ত হিসেবে তার কষ্ট পেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থাপক মজার ছলে প্রশ্ন করেন—তাহসান কি এখনো মন্দিরার ‘ক্র্যাশ’? উত্তরে মন্দিরা একটু থেমে বলেন, “কে যেন? ওহ তাহসান... ওর তো বিয়ে হয়ে গেছে। তাই ওকে ভুলে গেছি।”

এরপর কিছুটা আফসোস আর হাস্যরস মিশিয়ে বলেন, “কী দরকার ছিল বিয়ে করার! তাহসান কেন বিয়ে করলো? দরকার তো ছিল না।”

এরপর হেসে যোগ করেন, “একজন ভক্ত হিসেবে অভিমান থেকেই বলছি। আমি যদি মন্দিরা না-ও থাকি, মিডিয়াতে কাজ না-ও করি, তাহলেও একজন সাধারণ ভক্ত হিসেবে আমার মনে হয়েছে, কেন তাহসান বিয়ে করলো? আমার কষ্ট লাগে।”

২০১২ সালে ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় রানার-আপ হয়ে মন্দিরার শোবিজে যাত্রা শুরু। এরপর নাটক ও মিউজিক ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। ২০২৪ সালে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। চলতি বছরে মুক্তি পেয়েছে তার দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’, যেখানে মন্দিরার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ।

তাহসান খান দ্বিতীয় বিয়ে করেছেন কিছুদিন আগে। আর সেই খবরে কষ্ট পেয়েছেন বহু ভক্ত—তাদের মধ্যে অন্যতম মন্দিরা চক্রবর্তী, যিনি সেটি অকপটে স্বীকার করে নিয়েছেন তার ভক্তসুলভ অভিমানী হৃদয়ের কথা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’