ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

সচিবালয়ে ক্যানটিন পরিচালনা নিয়ে কর্মচারীদের দুই পক্ষের মারামারি

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৫:৩১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৫:৩১:১০ অপরাহ্ন
সচিবালয়ে ক্যানটিন পরিচালনা নিয়ে কর্মচারীদের দুই পক্ষের মারামারি
ক্যানটিন পরিচালনা নিয়ে সচিবালয়ে কর্মচারীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কয়েকজন।

মঙ্গলবার (২৪ জুন) রাতে সংঘর্ষের পর বুধবার (২৫ জুন) সকাল থেকে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিচালিত ক্যানটিন ও ওএমএসের দোকানগুলো বন্ধ রয়েছে।

সূত্র জানায়, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’ দুই ভাগে বিভক্ত। একপক্ষে আছেন মো. বাদিউল কবীর ও নিজাম উদ্দিন আহমেদ, অন্য পক্ষে মো. নূরুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম সেলিম।

জানা গেছে, গণঅভ্যুত্থানে সরকার পতনের পর কর্মচারী সংগঠনের একটি পক্ষ ক্যানটিনের দখল নেওয়ার চেষ্টা করে। তবে বর্তমান দায়িত্বে থাকা সমবায় সমিতি নির্ধারিত মেয়াদ পর্যন্ত পরিচালনার পক্ষে অবস্থান নেয়। এ নিয়ে সমবায় অধিদপ্তর অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করে। তবে তার আগেই এক পক্ষ ক্যানটিন দখলে নেয়।

পরে সমবায় সমিতির আগের কমিটি দায়িত্ব হস্তান্তর করে এবং উচ্চ আদালতে রিট করে। আদালত অন্তর্বর্তীকালীন কমিটির কার্যক্রমে স্থগিতাদেশ দেয়। এই রায় ঘিরেই মঙ্গলবার রাতে সংঘর্ষ ঘটে।

নূরুল ইসলাম গ্রুপের অভিযোগ, আদালতের রায় জানাতে গেলে বাদিউল গ্রুপ হামলা চালায়। অন্যদিকে বাদিউল গ্রুপের দাবি, নূরুল ইসলাম গ্রুপ আদালতের রায় উপেক্ষা করে জোর করে ক্যানটিন চালাতে চাইছিল।

ঘটনার পর পদ্মা ক্যানটিন, ২ নম্বর ক্যানটিন, মিল্ক ভিটার দোকানসহ সচিবালয়ের সব দোকান-ক্যানটিন বন্ধ রয়েছে। ৪ নম্বর ভবন ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ঘটনার পর বাদিউল কবীর বিকেলে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা