ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫ জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান

কলকাতায় ১৮ সিনেমার ঘোষণা, মধ্যমনি শাকিব!

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০২:২৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০২:২৪:৫৫ অপরাহ্ন
কলকাতায় ১৮ সিনেমার ঘোষণা, মধ্যমনি শাকিব!
কলকাতার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ ২০২৫ সালের জন্য ১৮টি নতুন সিনেমা নির্মাণের উদ্যোগ ঘোষণা করেছে। সোমবার (১১ নভেম্বর) কলকাতার তাজ হোটেলে এক জমকালো অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম সারির তারকা শিল্পী ও পরিচালকরা, যার মধ্যে ছিলেন আবির, অঙ্কুশ, শ্বাশ্বত, জিতু, অনির্বাণ, ঋত্বিক, ঋতুপর্ণা, শ্রাবন্তী, দর্শনা ও পায়েল। এছাড়া নির্মাতা সৃজিত মুখার্জি, শিবুপ্রসাদ ও জয়দীপ মুখার্জিও উপস্থিত ছিলেন।

এত তারকাদের মধ্যে মধ্যমণি হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। এসকে মুভিজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি মুম্বাইয়ের 'বরবাদ' সিনেমার শুটিং থেকে মাত্র এক রাতের জন্য কলকাতায় আসেন। অনুষ্ঠানে উপস্থাপক মীর তাকে বাংলাদেশিদের গর্ব হিসেবে মেগাস্টার সম্মোধন করেন।

শাকিব মঞ্চে উঠে তার আসন্ন ছবি 'দরদ' নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের ২০টির বেশি দেশে ‘দরদ’ মুক্তি পাচ্ছে। তিনি এ সিনেমার গল্প ও সঙ্গীতের প্রশংসা করেন এবং বলেন, গান প্রকাশের পর এক ঘণ্টার মধ্যেই এটি ট্রেন্ডিংয়ে এসেছে, যা তাকে অভিভূত করেছে।

শাকিব যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ নিয়ে তার অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। তিনি বলেন, দুই বাংলা কখনোই তার কাছে আলাদা মনে হয়নি এবং যৌথ উদ্যোগে নির্মাণ দুই ইন্ডাস্ট্রিকেই সমৃদ্ধ করে।

এ অনুষ্ঠানে এসকে মুভিজের আসন্ন ১৮টি সিনেমার তালিকায় শাকিবের কোনো ছবি থাকছে কিনা তা নিয়ে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। তবে সূত্র জানায়, প্রাথমিক আলোচনা হয়েছে, এবং আগামীতে একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে শাকিবের এসকে মুভিজের সঙ্গে নতুন কাজের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু