ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান

নিউইয়র্কের সম্ভাব্য মেয়র মুসলিম তরুণ জোহরান মামদানি

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৬:৩৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৬:৩৯:০৩ অপরাহ্ন
নিউইয়র্কের সম্ভাব্য মেয়র মুসলিম তরুণ জোহরান মামদানি
নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারিতে চমক সৃষ্টি করেছেন তরুণ বামপন্থী নেতা জোহরান মামদানি। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে তিনি ডেমোক্র্যাট দলের মেয়র প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে গেছেন।

৩৩ বছর বয়সী মামদানি নিজেকে সমাজতান্ত্রিক রাজনীতিক হিসেবে পরিচয় দেন। প্রাইমারিতে বিজয়ের পর তিনি বলেন, ‘আজ ইতিহাস সৃষ্টি হয়েছে।’

যদি জোহরান নির্বাচিত হন, তিনি হবেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম এবং ভারতীয় বংশোদ্ভূত মেয়র।

৬৭ বছর বয়সী কুমো ২০২১ সালে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করার পর রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করেছিলেন। ভোটের ফলাফলের পর তিনি মামদানিকে ‘চমৎকার এবং বুদ্ধিদীপ্ত প্রচারণার’ জন্য অভিনন্দন জানান।

ফলাফল এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিক ফলাফলে মামদানি পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছেন, তবে সরাসরি ৫০ শতাংশ ভোট পাননি। নিউইয়র্কের র‍্যাংকড চয়েস ভোটিংয়ের গণনা আগামী সপ্তাহেও চলতে পারে।

জোহরান মামদানি উগান্ডায় জন্মগ্রহণ করেন। সাত বছর বয়সে নিউইয়র্কে চলে আসেন। প্রচারণায় উর্দু ও স্প্যানিশ ভাষায় ভিডিও বানিয়ে বলিউড ক্লিপ ব্যবহার করেন। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও ইসরায়েলবিরোধী অবস্থান তার ডেমোক্র্যাটিক প্রতিষ্ঠানের সঙ্গে মতবিরোধের কারণ।

তিনি বলেন, ‘এই শহরে প্রতি চারজনের একজন দারিদ্র্যসীমার নিচে বাস করে। পাঁচ লাখ শিশু প্রতিরাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়। শহর তার বৈচিত্র্য হারাচ্ছে।’

তার নির্বাচনী ইশতেহারে রয়েছে—ফ্রি পাবলিক বাস, সার্বজনীন শিশু দেখভাল, ভর্তুকিপ্রাপ্ত বাসাভাড়ায় স্থবিরতা, এবং সরকারি মুদির দোকান চালু। এর অর্থ জোগান আসবে ধনীদের ওপর নতুন কর বসিয়ে।

মামদানিকে সমর্থন দিয়েছেন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ এবং সিনেটর বার্নি স্যান্ডার্স।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ, প্রশ্ন তাসনিম জারার

ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ, প্রশ্ন তাসনিম জারার