ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

পরমাণু অস্ত্রবাহী ১ ডজন যুদ্ধ বিমান কিনছে যুক্তরাজ্য

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৬:৪২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৬:৪২:৪০ অপরাহ্ন
পরমাণু অস্ত্রবাহী ১ ডজন যুদ্ধ বিমান কিনছে যুক্তরাজ্য
যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অন্তত ১২টি এফ-৩৫এ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে—যা ‘এক প্রজন্মে যুক্তরাজ্যের পারমাণবিক অবস্থানের সবচেয়ে বড় শক্তিবৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দফতর।

বুধবার দ্য হেগে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে স্টারমার নিজেই এই যুদ্ধবিমান কেনার ঘোষণা দেবেন। সম্মেলনে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর একটি বড় পরিকল্পনাও অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা কেবল সাবমেরিন-নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ। এ বিষয়ে স্টারমার বলেন, ‘‘চরম অনিশ্চয়তার এই যুগে আমরা আর শান্তিকে নিশ্চিত বলে ধরে নিতে পারি না।’’ এ কারণেই তার সরকার জাতীয় নিরাপত্তায় বিনিয়োগ করছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দুই ধরনের অস্ত্র বহনে সক্ষম এফ-৩৫ যুদ্ধবিমান যুক্তরাজ্যের রয়াল এয়ার ফোর্সের জন্য এক নতুন যুগের সূচনা করবে এবং দেশের পাশাপাশি মিত্রদের জন্যও একটি কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে।

ন্যাটোর মহাসচিব মার্ক রুট এই ঘোষণাকে ‘ন্যাটোর প্রতি আরো একটি বলিষ্ঠ ব্রিটিশ অবদান’ হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানি নির্মিত এফ-৩৫এ যুদ্ধবিমান যুক্তরাজ্যের ব্যবহৃত এফ-৩৫বি মডেলের মতো হলেও এটি পারমাণবিক বোমাসহ প্রচলিত অস্ত্রও বহন করতে পারে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি ও আরও সাতটি ন্যাটো সদস্য দেশ ইউরোপে এ ধরনের যুদ্ধবিমান মোতায়েন করেছে। যুক্তরাজ্যও একই ধরনের বিপজ্জনক বি৬১ পারমাণবিক বোমা বহন করবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ

মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ