ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি পুনর্বিবেচনা করা হবে : আরাগচি

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৬:৫৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৬:৫৬:৫৪ অপরাহ্ন
জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি পুনর্বিবেচনা করা হবে : আরাগচি
৫৫ বছর আগে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ)-এর সঙ্গে স্বাক্ষরিত চুক্তি পুনর্বিবেচনার কথা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবি আল জাদিদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তেহরানের অবস্থান স্পষ্ট করেন।

তিনি বলেন, “আমাদের পরমাণু স্থাপনায় হামলার গুরুতর এবং গভীর প্রভাব ভবিষ্যতের কর্মকাণ্ডে অবশ্যই পড়বে। আমরা জাতিসংঘের নন-প্রোলিফারেশন ট্রিটি (এনপিটি) চুক্তির অংশীদার; তবে এই অংশীদারিত্ব ভবিষ্যতেও থাকবে কি না, তা পুনর্বিবেচনার সময় এসেছে এবং আমরা তা করব।”

উল্লেখ্য, ১৯৭০ সালে আইএইএ-এর সঙ্গে এনপিটি চুক্তিতে স্বাক্ষর করে ইরান। তখন দেশটির রাষ্ট্রপ্রধান ছিলেন রাজা রেজা পাহলভী। চুক্তির আওতায় ইরান প্রতিশ্রুতি দিয়েছিল, তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং আইএইএ-কে পূর্ণ সহযোগিতা করবে।

তবে ৬ জুন আইএইএ জানায়, ইরান যে মাত্রার বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, তা দিয়ে অনায়াসেই পরমাণু বোমা তৈরি করা সম্ভব। এরপর ১৩ জুন ইসরায়েল ‘দ্য রাইজিং লায়ন’ নামে একটি বিমান অভিযান চালায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, আইএইএ-এর বিবৃতিকে ভিত্তি করেই তারা অভিযান শুরু করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “ইসরায়েলি হামলার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে আইএইএ।”

এরই মধ্যে ইরানের পার্লামেন্ট (মজলিশ) একটি বিল পাস করেছে, যাতে আইএইএ-এর সঙ্গে সম্পর্ক স্থগিতের পক্ষে মত দিয়েছেন অধিকাংশ এমপি। তবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার