ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

তেহরান থেকে দে‌শের উদ্দেশে রওনা হয়েছেন ২৮ বাংলাদেশি

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৭:০০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৭:০০:০১ অপরাহ্ন
তেহরান থেকে দে‌শের উদ্দেশে রওনা হয়েছেন ২৮ বাংলাদেশি
তেহরান থেকে প্রথম দফায় ২৮ বাংলাদেশি দেশে ফিরছেন। স্থানীয় সময় বুধবার (২৫ জুন) তারা তেহরান থেকে পাকিস্তানের উদ্দেশে সড়কপথে রওনা দেন। পরে তারা দুবাই হয়ে ঢাকায় পৌঁছাবেন।

তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, ফিরিয়ে আনা প্রথম দফার এই দলটিতে নারী, শিশু ও চিকিৎসাসেবা নিতে ইরানে যাওয়া কয়েকজন রোগী রয়েছেন।

জানা গেছে, এই ২৮ জন তেহরান থেকে বেলুচিস্তানের তাফতান সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। এরপর তাদের করাচি নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তারা দুবাইয়ে ট্রানজিট নিয়ে ঢাকায় ফিরবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে ফেরার আগ্রহ জানিয়ে ইতোমধ্যে ২৫০ জন বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। পর্যায়ক্রমে তাদেরও দেশে ফিরিয়ে আনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি অবস্থান করছেন, এর মধ্যে তেহরানে রয়েছেন ৪০০ জনের মতো।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী