ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চার দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আজ ছেলের জন্মদিন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি হওয়ার জেরে টর্চ জ্বালিয়ে কয়েক ঘণ্টা সংঘর্ষ হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

সালমানকে হুমকি দিয়ে ৫ কোটি দাবি, পুলিশ গিয়ে দেখল সবজি বিক্রেতা

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ১২:২৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ১২:২৭:৫৫ অপরাহ্ন
সালমানকে হুমকি দিয়ে ৫ কোটি দাবি, পুলিশ গিয়ে দেখল সবজি বিক্রেতা
বলিউড সুপারস্টার সালমান খানকে হুমকি বার্তা পাঠানোর অভিযোগে জামশেদপুর থেকে হুসেন শেখ মৌসিন নামের এক ব্যক্তিকে আটক করেছে মুম্বাই পুলিশ। অভিযুক্তের বয়স ২৪ বছর এবং তিনি পেশায় একজন সবজি বিক্রেতা। মুম্বাইয়ের ওরলি পুলিশ দল তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে এবং পরবর্তী তদন্তের জন্য তাকে মুম্বাই আনার পরিকল্পনা করেছে। 

গত সপ্তাহে মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে একটি বার্তা আসে, যেখানে সালমান খানের কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করা হয়। বার্তায় হুমকি দেওয়া হয় যে সালমান যদি লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে ঝামেলা মিটিয়ে না নেন এবং টাকা না দেন, তাহলে তার অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে। 

এই হুমকি বার্তার পর তদন্ত শুরু হলে আরও একটি মেসেজ আসে, যেখানে দাবি করা হয় যে প্রথম মেসেজটি ভুল করে পাঠানো হয়েছিল। পুলিশের তদন্তে ঝাড়খণ্ডে থাকা নম্বরটি ট্র্যাক করে জামশেদপুর থেকে হুসেন শেখ মৌসিনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনার পর সালমান খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বর্তমানে তিনি ২ কোটি টাকার বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করছেন এবং রিয়্যালিটি শো "বিগ বস"-এর সেটেও প্রতিদিন ৬০ জন নিরাপত্তারক্ষী তার নিরাপত্তার দায়িত্বে আছেন।

এই ঘটনায় সালমান খান এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে তার পরবর্তী ছবি ‘সিকান্দর’-এর শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে, যা পরিচালনা করছেন 'গজনি' খ্যাত এ আর মুরুগাদোস এবং প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু