ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

চব্বিশের নির্বাচন ডামি ও প্রহসনের: আদালতে কাজী হাবিবুল আউয়াল

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৫:১২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৫:১২:৫১ অপরাহ্ন
চব্বিশের নির্বাচন ডামি ও প্রহসনের: আদালতে কাজী হাবিবুল আউয়াল
চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে “ডামি ও প্রহসনের” নির্বাচন বলে আদালতে স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে শুনানিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়াই ‘ডামি ভোট’-এর প্রধান কারণ। আদালতের প্রশ্ন ছিল, যদি তা-ই হয়, তাহলে কেন পদত্যাগ করেননি? উত্তরে সাবেক সিইসি বলেন, "ওই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না। আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল পদত্যাগের কথা, আমি বলেছি তুমি যদি আগে বলতা, এমন ভয়ঙ্কর নির্বাচন হবে, তাহলে আমি দায়িত্বই নিতাম না।"

তিনি আরও বলেন, “কেউ যদি নির্বাচনে না আসে, আমি কি বসে থাকব?”—এই প্রশ্ন তুলে তিনি শেখ মুজিবুর রহমানের আমলের নির্বাচন এবং ১৯৯৬ সালের নির্বাচনের অনিয়মের প্রসঙ্গও আদালতে উত্থাপন করেন।

আদালতে হাবিবুল আউয়াল আরও বলেন, “মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

প্রসঙ্গত, সাবেক তিন সিইসি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিন সাবেক আইজিপিসহ মোট ২৪ জনের বিরুদ্ধে গত রোববার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।

মামলা দায়েরের পরই গ্রেফতার হন সাবেক সিইসি কে এম নূরুল হুদা এবং আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বুধবার রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার হন কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী