ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষা দেয়া হলো না ১৭ শিক্ষার্থীর

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৫:২৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৫:২৪:০৫ অপরাহ্ন
প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষা দেয়া হলো না ১৭ শিক্ষার্থীর
জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পরীক্ষায় অংশ না নিতে পেরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নেন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, কলেজ কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র বাবদ টাকা নিলেও শেষ পর্যন্ত কিছুই দেয়নি। বুধবার রাত ২টা পর্যন্ত অপেক্ষা করেও প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজে উপস্থিত হয়ে অধ্যক্ষের কক্ষে হট্টগোল শুরু করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমসহ সংশ্লিষ্টরা সাইনবোর্ড খুলে কলেজ ভবনে তালা দিয়ে পালিয়ে যান।

জানা গেছে, ১৭ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ১০ জন, মানবিক বিভাগের ৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৩ জন রয়েছে। কলেজ কর্তৃপক্ষের কারসাজির শিকার হয়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম জানান, লিখিতভাবে অভিযোগ দেওয়া হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এ বছর জামালপুর জেলায় ৫২টি কেন্দ্রে মোট ২৬ হাজার ৫৭৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা