ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী মিষ্টি অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে প্রচারিত হবে মুন অ্যালার্টের নিখোঁজ বার্তা ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী  তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, মাঝ আকাশে ‘ডেথ ডাইভ’ জামিন পেলেন গাজী নজরুলের স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সাথে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম নতুন মুদ্রানীতি ঘোষণা আজ এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

দুই মাসে ঘর থেকে ব্যাংকে ফিরেছে ১৪ হাজার কোটি টাকা

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০২:৫৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০২:৫৩:৪৩ অপরাহ্ন
দুই মাসে ঘর থেকে ব্যাংকে ফিরেছে ১৪ হাজার কোটি টাকা
গত বছর নভেম্বর থেকে ব্যাংক থেকে টাকা তুলে নিজেদের কাছে রাখার প্রবণতা বৃদ্ধি পায়, যা ব্যাংকগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করেছিল। তবে ১০ মাস পর এখন ঘরে রাখা সেই টাকা ব্যাংকে ফিরতে শুরু করেছে। সেপ্টেম্বর-অক্টোবর দুই মাসে ১৪ হাজার কোটি টাকার বেশি জমা পড়েছে ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক থেকে টাকা তোলার প্রবণতা ছিল কিছু কারণে—যেমন উচ্চ মূল্যস্ফীতি, নির্বাচনকেন্দ্রিক অনিশ্চয়তা, দুই ঈদের অতিরিক্ত খরচ, ব্যাংক মার্জের খবর, এবং জুলাই-আগস্টের আন্দোলনের প্রভাব। এই পরিস্থিতিতে মানুষ টাকা ব্যাংক থেকে তুলে নিজেদের কাছে রাখে। তবে বর্তমানে দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হওয়ায়, মানুষের আস্থা ফিরে এসেছে ব্যাংক খাতে এবং ফলে টাকা ব্যাংকে ফিরে আসছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর শেষে ছাপানো টাকার পরিমাণ ছিল তিন লাখ ৫২ হাজার ৮৯৫ কোটি টাকা, যার মধ্যে ৫১ হাজার ৮১৪ কোটি টাকা কেন্দ্রীয় ও সোনালী ব্যাংকের চেস্ট শাখায় ছিল এবং ২১ হাজার ৭৩৭ কোটি টাকা ব্যাংকগুলোর ভল্টে। অক্টোবরের শেষে, মানুষের হাতে থাকা টাকা ছিল দুই লাখ ৭৯ হাজার ৩৪৪ কোটি টাকা। এটি গত আগস্টে মানুষের হাতে থাকা টাকার চেয়ে প্রায় ১৪ হাজার কোটি টাকা কম, যা বোঝায় যে মানুষ টাকা ব্যাংকে জমা করছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, "সরকার পতনের পর ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়ে গিয়েছিল, তবে তা কমে এখন মানুষের হাতে থাকা টাকা ব্যাংকে ফিরে এসেছে, যা ব্যাংক খাতে মানুষের আস্থা ফেরানোর লক্ষণ।" 

এছাড়া, বেসরকারি ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, দুর্বল ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তার ফলে গ্রাহকদের আস্থা কিছুটা ফিরেছে, এবং দেশের বর্তমান পরিস্থিতিতেও ভালো ব্যাংকগুলোর ডিপোজিট বৃদ্ধি পেয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র