ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চার দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আজ ছেলের জন্মদিন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি হওয়ার জেরে টর্চ জ্বালিয়ে কয়েক ঘণ্টা সংঘর্ষ হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

মেয়েদের খেলায় বিনিয়োগ করবেন নোবেলজয়ী মালালা

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৫:৫০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৫:৫০:২৭ অপরাহ্ন
মেয়েদের খেলায় বিনিয়োগ করবেন নোবেলজয়ী মালালা
বিশ্বজুড়ে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ ও বিনিয়োগে নতুন এক উদ্যোগ নিয়েছেন নোবেলজয়ী পাকিস্তানি সমাজকর্মী মালালা ইউসুফজাই। ‘রিসেস’ নামের এই উদ্যোগের মাধ্যমে তিনি চান, মেয়েরা যেন খেলাধুলায় আরও বেশি করে যুক্ত হয় এবং এই খাতে বিনিয়োগও বাড়ে। তার সঙ্গে থাকছেন স্বামী ও ক্রীড়া উদ্যোক্তা আসের মালিক। খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

মঙ্গলবার (২৪ জুন) লন্ডনে ‘বিলি জিন কিং পাওয়ার অব উইমেন’স স্পোর্টস সামিট’-এ ‘রিসেস’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। মালালার সঙ্গে ছিলেন খ্যাতনামা ক্রীড়া ব্যক্তিত্বরাও, যারা নারীদের খেলাধুলায় অধিক সুযোগ তৈরির পক্ষে কাজ করছেন।

ডনের খবরে সিএনএনের এক সাক্ষাৎকারের বরাত দিয়ে জানানো হয়, স্কুলজীবনে খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণে সীমাবদ্ধতা দেখেই এমন উদ্যোগ নেওয়ার অনুপ্রেরণা পান মালালা।

তিনি বলেন, ‘স্কুলে দেখেছি টিফিনের সময় ছেলেরা মাঠে যেত ক্রিকেট খেলতে, আর মেয়েরা বসে থাকত ক্লাসে।’

মালালা বলেন, ‘আমরা প্রতিযোগিতামূলক হতে পারি, কিন্তু খেলা শেষে আমরা একে অপরকে আলিঙ্গন করতে পারি, হাত মেলাতে পারি এবং বুঝাতে পারি যে, আমরা সবাই এক মানবতা।’

তার মতে, মেয়েদের খেলায় সুযোগ এবং পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে। তাই স্বামীকে সঙ্গে নিয়ে এই খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মেয়েদের ক্রীড়াক্ষেত্রে আগ্রহী করতে অন্যদেরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

এই উদ্যোগে মালালার সঙ্গে যুক্ত আছেন আসার মালিক, যিনি পেশাদার ক্রিকেট ব্যবস্থাপনায় অভিজ্ঞ। যৌথভাবে গড়ে তোলা এই উদ্যোগ সামাজিক পরিবর্তনের পাশাপাশি নারী ক্রীড়াকে লাভজনক খাতে পরিণত করতেও কাজ করবে।

‘রিসেস’-এর পরামর্শক হিসেবে আছেন টেনিস কিংবদন্তি বিলি জিন কিং ও ইলানা ক্লস। মালালা ও আসার জানিয়েছেন, তারা ন্যাশনাল উইমেন’স সকার লিগ এবং উইমেন’স ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন-এ বিনিয়োগে আগ্রহী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু