ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালো ইরান

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৫:৫৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৫:৫৮:১৩ অপরাহ্ন
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালো ইরান
ইসরায়েল ও তার মিত্রদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতি সংহতি প্রকাশ করায় বাংলাদেশ সরকার, জনগণ এবং বিভিন্ন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস।

বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে ইরান দূতাবাস এই কৃতজ্ঞতা প্রকাশ করে। এতে বলা হয়, বাংলাদেশের সর্বস্তরের জনগণ, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা শান্তিপূর্ণ সমাবেশ, বক্তব্য ও বিবৃতির মাধ্যমে যে সহানুভূতিপূর্ণ অবস্থান নিয়েছেন, তা ন্যায়বিচার, মানবিকতা, স্বাধীনতা এবং জাতীয় মর্যাদার প্রতি তাঁদের গভীর অঙ্গীকারের প্রতিফলন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইরানি জনগণের প্রতিরোধ শুধু তাদের জাতীয় ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ নয়, বরং এটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় একটি দৃঢ় প্রতিশ্রুতির পরিচায়ক। একই সঙ্গে এটি আধিপত্যবাদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা বহন করে।

ইরান সরকার বিশ্বাস করে, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ কেবল বৈধ অধিকার নয়, বরং এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্বও। এ প্রেক্ষাপটে জাতিগুলোর পারস্পরিক সংহতির গুরুত্ব পুনর্ব্যক্ত করে দূতাবাস জানায়, সহিংসতা ও সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিক্রিয়াই শান্তি ও ন্যায়ের পথে বিশ্বকে এগিয়ে নিতে পারে।

সবশেষে, এই প্রেক্ষাপটে ইরান দূতাবাস বাংলাদেশকে ‘বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে অভিহিত করে বাংলাদেশের জনগণের আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী