ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

আমেরিকার মুখে কঠিন থাপ্পড় মেরেছে ইরান: খামেনি

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৬:০২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৬:০২:০৮ অপরাহ্ন
আমেরিকার মুখে কঠিন থাপ্পড় মেরেছে ইরান: খামেনি
ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধের অবসানের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বৃহস্পতিবার দেওয়া এই ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরান-ইসরায়েল যুদ্ধে সম্পৃক্ত হয়েছে। তাদের ধারণা ছিল, এমন না হলে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।

ভাষণের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় খামেনি বলেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো সফলতা অর্জন করতে পারেনি। বরং ইসলামি প্রজাতন্ত্র ইরান বিজয় অর্জন করেছে এবং যুক্তরাষ্ট্রের মুখে এক "কঠিন থাপ্পড়" মেরেছে।

ইংরেজিতে প্রকাশিত বার্তায় তিনি বলেন, “আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় মেরেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।”

তিনি আরও বলেন, “এক সময় ট্রাম্প বলেছিলেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। এ বক্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণেই সন্তুষ্ট হতে চায়। কিন্তু ইরান কখনো আত্মসমর্পণ করবে না। আমাদের জাতি শক্তিশালী, আত্মমর্যাদাসম্পন্ন।”

ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের চেষ্টা করলে তার চড়া মূল্য দিতে হবে—এমন হুঁশিয়ারিও দিয়েছেন খামেনি। তিনি বলেন, “ইহুদিবাদীরা কখনও কল্পনাও করেনি, তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে। আমাদের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে তাদের প্রাণকেন্দ্রগুলোতে সুনির্দিষ্ট আঘাত হেনেছে।”

এই ভাষণের মাধ্যমে খামেনি শুধু ইরানি জাতিকে নয়, আন্তর্জাতিক মহলকেও একটি কঠোর বার্তা দিয়েছেন—ইরান কোনো চাপের মুখে মাথা নত করবে না, বরং প্রয়োজন হলে পাল্টা প্রতিরোধ আরও কঠিন হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা