ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

অর্জুনের জন্মদিনে অভিনব শুভেচ্ছা মালাইকার

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৬:১৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৬:১৮:৩০ অপরাহ্ন
অর্জুনের জন্মদিনে অভিনব শুভেচ্ছা মালাইকার
বলিউডের জনপ্রিয় তারকা অর্জুন কাপুর ও মালাইকা অরোরার প্রেম একসময় ছিল ইন্ডাস্ট্রির হট টপিক। তাদের প্রেম আর বিচ্ছেদ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। দীর্ঘদিন ধরেই ভক্তরা অপেক্ষায় ছিলেন—তাদের সম্পর্ক কি আগের মতো হবে? অথবা তারা আবারও একে অপরকে নিয়ে কোনো পোস্ট করবেন কি না।

এবার অর্জুন কাপুরের চল্লিশতম জন্মদিনে সেই জল্পনায় নতুন করে আগুন লাগালেন মালাইকা। বলিউডের অনেক তারকাই অর্জুনকে শুভেচ্ছা জানিয়েছেন, তবে সবার নজর ছিল মালাইকার দিকে। কারণ, আনুষ্ঠানিক বিচ্ছেদ হলেও তিনি অর্জুনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। আর এতেই শুরু হয়েছে নতুন করে আলোচনা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুন কাপুরের একটি বুমেরাং ভিডিও শেয়ার করেছেন মালাইকা। যেখানে দেখা যাচ্ছে, বিদেশের রাস্তায় বেশ খোশমেজাজে রয়েছেন অর্জুন। ভিডিওর সঙ্গে মালাইকা লিখেছেন, ‘শুভ জন্মদিন অর্জুন কাপুর।’ সঙ্গে দিয়েছেন একটি সুরার গ্লাস ও সাদা হার্ট ইমোজি।

কিছুদিন ধরেই তাদের একসঙ্গে কোনো ছবি বা পোস্ট দেখা যাচ্ছিল না। হঠাৎ করে মালাইকার এই শুভেচ্ছা বার্তা দেখে অনেকেই ভাবছেন—তাহলে কি তারা আবারও কাছাকাছি আসছেন?

এর কিছুদিন আগেই প্রেম নিয়ে ফার্সি কবি রুমির একটি উক্তি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন মালাইকা। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমি তোমাকে কখনোই শুধু আমার হৃদয় দিয়ে ভালোবাসব না। বুদ্ধিভ্রমও হতে পারে, আবার হৃৎস্পন্দন বন্ধও হয়ে যেতে পারে। বরং আত্মা দিয়ে ভালোবাসা উচিত।’

এই উক্তির পর থেকেই অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। আর এবার অর্জুনের জন্মদিনে মালাইকার প্রকাশ্য শুভেচ্ছা সেই জল্পনাকে যেন আরও উসকে দিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী