ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

হাতিয়ার সেই পুকুরে কুমির নেই, গুইসাপ দেখে আতঙ্ক : বনবিভাগ

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৬:৪২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৬:৪২:৪৬ অপরাহ্ন
হাতিয়ার সেই পুকুরে কুমির নেই, গুইসাপ দেখে আতঙ্ক : বনবিভাগ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি পুকুরে কুমির দেখা যাওয়ার গুঞ্জনে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। স্থানীয়দের দাবি, তারা ওই পুকুরে বিশাল আকৃতির একটি কুমির দেখেছেন।

ঘটনাটি জানাজানি হতেই বুধবার (২৫ জুন) বিকেল থেকে হাতিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মাসুদ শরীফের বাড়ির পুকুরে ভিড় করতে থাকেন উৎসুক মানুষ। আতঙ্কে এলাকাবাসী রাত জেগে পাহারাও দিয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও বনবিভাগের একটি দল। তবে তাৎক্ষণিকভাবে তারা কোনো প্রাণী শনাক্ত করতে পারেনি।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বনবিভাগ কুমির শনাক্তের জন্য পুকুরে জাল ফেলে অনুসন্ধান চালায়। প্রায় ১০ জন অভিজ্ঞ জেলে পুকুরে নামলেও কোনো কুমিরের অস্তিত্ব পাওয়া যায়নি। বরং বনবিভাগ প্রাথমিকভাবে ধারণা করছে, যেটিকে কুমির মনে করা হচ্ছে, সেটি সম্ভবত একটি বড় আকৃতির গুইসাপ।

উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল ঢাকা পোস্টকে বলেন, “স্থানীয়দের আতঙ্ক দূর করতে আমরা পুকুরে জাল ফেলি। কিন্তু কোনো কুমির পাওয়া যায়নি। আমাদের ধারণা, বড় গুইসাপকে কুমির ভেবে ভুল হয়েছে। চারপাশ পাকা দেয়াল ঘেরা পুকুরে বাইরে থেকে কুমির প্রবেশের সুযোগ নেই। তবুও আমরা বিষয়টি নজরে রাখছি।”

এদিকে প্রাণীটি যাই হোক, হঠাৎ করে এমন একটি বড় আকারের জীব দেখে এখনো আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। কেউ কেউ এখনও নিরাপত্তার কথা ভেবে শিশুদের পুকুরপাড়ে যেতে দিচ্ছেন না।

স্থানীয় বাসিন্দা হাফেজ সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, “বুধবার বিকেলে পুকুরে বিশাল কিছু একটা ভেসে উঠতে দেখি। তখন সবাই মিলে চিৎকার করি। পরে অনেকে এটিকে কুমির বলেই ধরে নেয়।”

পুকুর মালিক মাসুদ শরীফ জানান, “তিন দিন আগে বাজারের ওলি ভাই তার রান্নাঘরের পাশে কুমির দেখতে পান। লাঠিসোঁটা নিয়ে তাড়ানোর চেষ্টা করেন, কিন্তু প্রাণীটির বিশাল আকৃতি দেখে ভয় পেয়ে যান। এরপর সবাইকে সতর্ক করা হয়।”

তিনি আরও বলেন, “বুধবার বিকেলে আমার স্ত্রী কুমিরটিকে পুকুরে দেখে। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও বনবিভাগে খবর দিই। তারা এসে দেখে গেলেও কিছুই ধরতে পারেনি। অনেকে প্রাণীটিকে দেখেছে বললেও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এটা আসলে কী ছিল। তবে আমরা এখনো আতঙ্কে আছি।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা