ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল

যুদ্ধে নিহত ইরানি সেনা কমান্ডার ও বিজ্ঞানীদের জানাজায় লাখো মানুষ

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৩:১২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৩:১২:৩০ অপরাহ্ন
যুদ্ধে নিহত ইরানি সেনা কমান্ডার ও বিজ্ঞানীদের জানাজায় লাখো মানুষ
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে নিহত প্রায় ৬০ জন ইরানি সেনা কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও নিরাপত্তা কর্মকর্তার রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে ইরানে। নিহতদের মধ্যে ছিলেন বিপ্লবী গার্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও।

শনিবার (২৮ জুন) স্থানীয় সময় সকালে রাজধানী তেহরানের কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই জানাজা। লাখো মানুষ এতে অংশ নেয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানাজার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

লাইভ টেলিকাস্টে দেখা গেছে, কালো পোশাক পরা শোকপালনকারীরা ইরানের পতাকা উড়িয়ে এবং নিহতদের ছবি হাতে নিয়ে শোক প্রকাশ করছেন।

সকাল ৮টা থেকে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। তেহরানের কেন্দ্রে ইরানের জাতীয় পতাকায় মোড়ানো কফিনগুলো স্থাপন করা হয়, যেগুলোর গায়ে নিহতদের ইউনিফর্ম পরা প্রতিকৃতি প্রদর্শিত হয়।

গত ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র মিলে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। যুদ্ধবিরতি ঘোষিত হয় ২৪ জুন। উভয় পক্ষই নিজেদের বিজয়ী দাবি করে।

এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ট্রাম্প অযথা ঘটনাগুলো বাড়িয়ে বলেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সেই দাবি নাকচ করে দেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে।

নিহতদের মধ্যে ৪ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। জানাজায় তাদের কফিন আজাদি স্ট্রিট দিয়ে ট্রাকে করে আনা হয়। এ সময় ভিড় করা মানুষজন ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধ্বংস হোক’ স্লোগান দিতে থাকেন।

যুদ্ধবিরতির পর এই প্রথমবারের মতো এত বড় পরিসরে শীর্ষ কমান্ডারদের জন্য প্রকাশ্যে জানাজা অনুষ্ঠিত হলো। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, জানাজার দিন সরকারি অফিস বন্ধ রাখা হয়েছিল, যাতে সরকারি কর্মকর্তারাও এতে অংশ নিতে পারেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ