ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৩:২০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৩:২০:২৮ অপরাহ্ন
টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
কলম্বো টেস্টে ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে হেরেছে বাংলাদেশ। এই লজ্জার হারের পর টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন নাজমুল হোসেন শান্ত। শনিবার (২৮ জুন) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

শান্ত বলেন, “বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।”

তিনি আরও বলেন, “এটা কোনো ব্যক্তিগত কিছু না। দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। ড্রেসিংরুমে তিনজন অধিনায়ক থাকা উচিত না।”

২০২৪ সালে তিন সংস্করণেই অধিনায়কত্বের দায়িত্ব পান শান্ত। তবে বছর শুরুর দিকে তিনি টি–টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেন। এরপর লিটন দাসকে টি–টোয়েন্টির অধিনায়ক করা হয়। শ্রীলঙ্কা সিরিজের আগেই তাকে না জানিয়ে ওয়ানডে অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে।

উল্লেখ্য, বিদায় নেওয়ার আগে শান্ত টেস্টে মোট ১৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যা বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ। তার অধিনায়কত্বে বাংলাদেশ জয় পেয়েছে ৪টি ম্যাচে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু