ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

চলে গেলেন ‘কাঁটা লাগা’ খ্যাত আইটেম গার্ল শেফালি জরিওয়ালা

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৩:২৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৩:২৩:২৮ অপরাহ্ন
চলে গেলেন ‘কাঁটা লাগা’ খ্যাত আইটেম গার্ল শেফালি জরিওয়ালা
৪২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা’ গার্ল খ্যাত আইটেম ডান্সার শেফালি জরিওয়ালা। শুক্রবার (২৭ জুন) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

রাতে আচমকা অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি করে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তার স্বামী পারাগ ত্যাগীসহ পরিবারের তিনজন সদস্য। তবে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

শেফালির এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। তার ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সহকর্মী অভিনেতা-অভিনেত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।

২০০২ সালে হিন্দি পপ অ্যালবাম ‘ডিজে ডল’-এর ‘কাঁটা লাগা’ গানের রিমিক্স ভিডিও দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান শেফালি জরিওয়ালা। এছাড়া সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগে’ সিনেমায় ক্যামিও চরিত্রেও দেখা গেছে তাকে। দীর্ঘ ক্যারিয়ারে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি।

‘বিগ বস ১৩’-তে অংশ নিয়ে শেফালি ফের আলোচনায় আসেন এবং নতুন প্রজন্মের ভক্তদেরও মন জয় করেন। তার অকাল প্রয়াণে বলিউড হারাল এক প্রাণবন্ত মুখ, আর ভক্তরা হারালেন তাদের প্রিয় ‘কাঁটা লাগা গার্ল’-কে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?

আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?