ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৩:২৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৩:২৭:২০ অপরাহ্ন
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় ভয়াবহ এক আত্মঘাতী হামলায় ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন, যাদের মধ্যে ১০ জন সামরিক এবং ১৯ জন বেসামরিক নাগরিক।

শনিবার উত্তর ওয়াজিরিস্তানের একটি সেনা কনভয়কে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

একজন স্থানীয় সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, “এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি একটি যানবাহন নিয়ে সেনাবাহিনীর কনভয়ের ওপর হামলা চালায়। এতে ১৩ জন সেনা নিহত হন এবং ১০ জন সেনা সদস্য আহত হন।”

তিনি আরও জানান, বিস্ফোরণে আশপাশের দুটি বাড়ির ছাদ ধসে পড়ে, এতে ছয় শিশু আহত হয়।

জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা কেঁপে ওঠে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে পড়ায় উদ্ধার অভিযানে সময় লাগে।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা ঘটলো। সীমান্ত এলাকায় উভয় দেশের মধ্যে সম্প্রতি গোলাগুলি ও সংঘর্ষ বেড়েছে।

প্রাথমিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী