ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

বোমা মেরে জ্ঞান ধ্বংস করা যায় না: ইরান ইস্যুতে মার্কিন সিনেটর

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৩:৩১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৩:৩১:৩০ অপরাহ্ন
বোমা মেরে জ্ঞান ধ্বংস করা যায় না: ইরান ইস্যুতে মার্কিন সিনেটর
ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সত্য নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি। ইরান নিয়ে মার্কিন সিনেটে রুদ্ধদ্বার বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি। পার্সটুডে, তাসনিম নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে।

সিনেটর মারফি বলেন, “মনে হচ্ছে আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিতে পেরেছি। প্রেসিডেন্টের এই দাবি যে, আমরা এই কর্মসূচি পুরোপুরি ধ্বংস করেছি—তা সত্য নয়।”

তিনি আরও বলেন, “বোমা হামলা করে জ্ঞান ধ্বংস করা যায় না।”

আরেক ডেমোক্র্যাটিক সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, “হামলার প্রভাব সম্পর্কে ট্রাম্প প্রশাসনের মূল্যায়ন তাড়াহুড়োর মতো।”

রুদ্ধদ্বার বৈঠক শেষে ডেমোক্র্যাটিক নেতা সিনেটর চাক শুমারও ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “প্রেসিডেন্টের কোনো সুসংগঠিত কৌশল, চূড়ান্ত লক্ষ্য কিংবা স্পষ্ট পরিকল্পনা নেই। তাই যুদ্ধ ক্ষমতা আইন বাস্তবায়ন এবং প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা জরুরি।”

ট্রাম্প দাবি করেছেন, ইরানের পারমাণবিক মজুদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে সিনেটর শুমার বলেন, “আমি এখনও এই দাবির যথার্থ কোনো ব্যাখ্যা পাইনি।”

সিনেট গোয়েন্দা কমিটির শীর্ষ ডেমোক্র্যাট মার্ক ওয়ার্নার জানান, ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার ক্ষয়ক্ষতির প্রকৃত মূল্যায়ন পেতে আরও সময় লাগবে। তিনি বলেন, “এই বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা যৌক্তিক হবে না।”

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার