ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

ঢাকার যে ৩ এলাকায় চলবে ই-রিকশা

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৩:৫৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৩:৫৫:০১ অপরাহ্ন
ঢাকার যে ৩ এলাকায় চলবে ই-রিকশা
বুয়েটের তৈরি ই-রিকশা চালুর ঘোষণা দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৮ জুন) দুপুরে ডিএনসিসির নগর ভবনে রিকশাচালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

তিনি জানান, আগস্ট মাস থেকেই রাজধানীর ধানমন্ডি ও পল্টন (ঢাকা দক্ষিণ সিটি) এবং উত্তরা (ঢাকা উত্তর সিটি) এলাকায় পরীক্ষামূলকভাবে ই-রিকশা চালু করা হবে। ধাপে ধাপে অন্যান্য এলাকাতেও বিস্তৃত করা হবে এই উদ্যোগ।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “ঢাকার অনিয়ন্ত্রিত রিকশা দীর্ঘদিনের সমস্যা। সড়কের ৩২ শতাংশ দুর্ঘটনার পেছনে এসব অটো রিকশা দায়ী। তাই নিরাপদ, নিয়ন্ত্রিত ও পরিবেশবান্ধব বাহন হিসেবে ই-রিকশা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, ই-রিকশার জন্য থাকবে নির্ধারিত লাইসেন্স ব্যবস্থা, যা অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

একই অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “আগস্টের শুরু থেকেই বাজারে আসবে নতুন ই-রিকশা। অনুমোদনহীন রিকশাগুলো ধীরে ধীরে তুলে নেওয়া হবে।”

চালকদের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে এবং ব্র্যাকের সহযোগিতায় ব্যাটারিচালিত রিকশার চালকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে মাস্টার ট্রেইনার তৈরি করা হবে, যারা পরবর্তীতে মাঠপর্যায়ে চালকদের প্রশিক্ষণ দেবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’