ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

বিশ্বকাপে নেইমার থাকবেন কি না, স্পষ্ট জানিয়ে দিলেন আনচেলত্তি

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৩:৫৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৩:৫৬:৪১ অপরাহ্ন
বিশ্বকাপে নেইমার থাকবেন কি না, স্পষ্ট জানিয়ে দিলেন আনচেলত্তি
নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এখনো মাঠে নামেননি নেইমার। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুটি ম্যাচেও ছিলেন না দলে। ফলে ব্রাজিলের ভবিষ্যৎ পরিকল্পনায় নেইমার আদৌ জায়গা পাবেন কি না—এ নিয়ে ভক্তদের মনে জল্পনা ছিল তুঙ্গে। তবে সেই অনিশ্চয়তার মাঝেই স্বস্তির খবর দিলেন কোচ আনচেলত্তি। জানালেন, নেইমারকে ঘিরেই সাজানো হচ্ছে আগামী দিনের বিশ্বকাপ পরিকল্পনা।

ইতোমধ্যে কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই লক্ষ্যে নেইমার হবেন দলের অন্যতম স্তম্ভ—এমনটাই বিশ্বাস করেন আনচেলত্তি। বৃহস্পতিবার (২৬ জুন) এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিশ্বকাপে আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে নেইমার। ওকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। সেই সময় ওর হাতে রয়েছে। ইতোমধ্যেই এ নিয়ে আমার সঙ্গে ওর কথা হয়েছে। আমরা বিশ্বাস করি, নেইমার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

দীর্ঘদিন ইউরোপীয় ফুটবলের কেন্দ্রবিন্দুতে থাকলেও এখন সেই জায়গা থেকে খানিকটা দূরে নেইমার। সম্প্রতি ব্রাজিলিয়ান ক্লাব স্যান্টোসের সঙ্গে নতুন করে চুক্তি করেছেন তিনি, যেখানে খেলবেন ২০২৫ সালের শেষ পর্যন্ত। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচেই গুরুতর চোট পান নেইমার। এরপর সৌদি ক্লাব আল হিলালের সঙ্গেও বিচ্ছেদ হয় তার।

সব কিছু ঠিকঠাক চললে আগামী সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে ব্রাজিল দলে ফিরতে পারেন নেইমার। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করে এরই মধ্যে তিনি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী