ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

পাকিস্তানে প্রবল বর্ষণ-বন্যায় নিহত ২৫, নিখোঁজ ১৭

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৪:০০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৪:০০:৩৯ অপরাহ্ন
পাকিস্তানে প্রবল বর্ষণ-বন্যায় নিহত ২৫, নিখোঁজ ১৭
পাকিস্তানের দুই রাজ্য পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যা, বজ্রপাত এবং বাড়ির ছাদ ধসের কারণে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ১৭ জন এখনও নিখোঁজ রয়েছেন এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪৫ জনকে।

পাঞ্জাব প্রভিন্সিয়াল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (পিপিডিএমএ) জানায়, ২৫ জুন থেকে ওকারা, খানেওয়াল, মুলতান, মান্ডি বাহাউদ্দিনসহ ১৩ জেলায় বর্ষণ ও বজ্রপাতের কারণে ১৪ জন মারা গেছেন এবং কমপক্ষে ৩৯ জন আহত হয়েছেন। ওকারা জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে; ১২ জনের মধ্যে ৭ জন এই জেলার বাসিন্দা, যাদের মধ্যে ২ শিশু, ২ নারী এবং ৩ পুরুষ রয়েছেন।

অন্যদিকে ২৬ জুন থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ ও বন্যায় খাইবার পাখতুনখোয়ার সোয়াত ও মালাকান্দ জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং ১৭ জন নিখোঁজ রয়েছেন। আহত অবস্থায় উদ্ধার হয়েছে ৬ জন। পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানায়, নিহতদের মধ্যে ১০ জন সোয়াত জেলার এবং ১ জন মালাকান্দ জেলার বাসিন্দা। নিখোঁজ সকলেই সোয়াতের বাসিন্দা।

সোয়াত অঞ্চলের প্রধান নদী সোয়াতের পানি তিন দিনের প্রবল বর্ষণে অনেক বেড়ে গেছে। প্রাদেশিক দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, বন্যায় সোয়াত নদীর তীরবর্তী অন্তত ৫৬টি বাড়ি ধ্বংস হয়েছে এবং প্রায় ১৫০ জন মানুষ পানি বন্দি হয়েছিল। শনিবার দুপুরের মধ্যে তাদের অধিকাংশকে উদ্ধার করা হয়েছে।

বন্যার আগাম সতর্কতা না জারি করা ও উদ্ধারকাজে বিলম্বের কারণে সোয়াত জেলার তিন প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্য সচিব শাহাব আলী শাহ।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার