ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

কানাডার সাথে আর আলোচনা নয়, সাফ জানালেন ট্রাম্প

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৪:০৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৪:০৪:৪৫ অপরাহ্ন
কানাডার সাথে আর আলোচনা নয়, সাফ জানালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা আকস্মিকভাবে স্থগিত করেছেন। ট্রাম্প কানাডার মার্কিন প্রযুক্তি সংস্থাগুলোর ওপর আরোপিত করকে ‘প্রকাশ্য আক্রমণ’ হিসেবে অভিহিত করেছেন।

এর আগে জুনের মাঝামাঝি জি৭ শীর্ষ সম্মেলনে দুই দেশের সম্পর্ক তুলনামূলক স্থিতিশীলতার আশ্বাস পাওয়া যায়, যেখানে ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ৩০ দিনের মধ্যে নতুন একটি অর্থনৈতিক চুক্তি সম্পন্ন করতে সম্মত হন।

তবে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের বাণিজ্য বিষয়ে আশাবাদ ব্যক্ত করার কয়েক ঘণ্টা পরই এই নতুন সিদ্ধান্ত আসলো। বেসেন্ট উল্লেখ করেছিলেন, মার্কিন উৎপাদন খাতের জন্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সরবরাহে চীনসহ অন্যান্য শুল্ক আলোচনায় অগ্রগতি হয়েছে।

ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার পর থেকে তার আমদানি শুল্ক আরোপ বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে এবং মার্কিন অর্থনীতির প্রধান চালিকা শক্তি ভোক্তা ব্যয়েও প্রভাব ফেলেছে।

শুক্রবার ট্রাম্প বলেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর উচ্চ কর আরোপের কারণে কানাডার সঙ্গে আলোচনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, আগামী সপ্তাহে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেয়া হবে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, "আমরা তাৎক্ষণিকভাবে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা স্থগিত করব।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী