ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইরানের বড় পারমাণবিক স্থাপনায় বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র: মার্কিন জেনারেল

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৪:০৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৪:০৬:২১ অপরাহ্ন
ইরানের বড় পারমাণবিক স্থাপনায় বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র: মার্কিন জেনারেল
মার্কিন সেনাবাহিনীর শীর্ষ জেনারেল ড্যান কেইন বৃহস্পতিবার সেনেট সদস্যদের ব্রিফিংয়ে জানান, ইরানের বড় একটি পারমাণবিক স্থাপনায় বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করা হয়নি। তার মতে, পারমাণবিক স্থাপনাটি এত গভীরভাবে অবস্থিত যে এই ধরনের বোমাগুলো সেখানে কার্যকর হতো না।

ব্রিফিংয়ে উপস্থিত তিন ব্যক্তি এবং পরে বিষয়টি সম্পর্কে অবহিত এক সূত্রের বরাতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের এই বিশেষ ধরণের ভারী বোমা ব্যবহার না করার বিষয়টি এই প্রথম আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা করা হলো।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর মধ্যে ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানে অবস্থিত স্থাপনাটিতে কী ধরনের ক্ষতি হয়েছে তা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। মার্কিন কর্মকর্তারা মনে করেন, ইসফাহানের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে ইরানের প্রায় ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, যা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহার হতে পারে।

ইসফাহানে মার্কিন বোমা হামলায়, বি-২ বোমারু বিমান ফোর্দো ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ডজনখানেক বাঙ্কার-বাস্টার বোমা নিক্ষেপ করলেও, ইসফাহানে শুধু একটি মার্কিন সাবমেরিন থেকে টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার