ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে প্রতিনিধি পাঠালো জামায়াত-এনসিপি

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৪:৩২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৪:৩২:২১ অপরাহ্ন
ইসলামী আন্দোলনের মহাসমাবেশে প্রতিনিধি পাঠালো জামায়াত-এনসিপি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় মহাসমাবেশে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রতিনিধিদল।

শনিবার (২৮ জুন) দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সমাবেশস্থলে উপস্থিত হন। অপরদিকে এনসিপির সদস্যসচিব আকতার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আরেকটি প্রতিনিধিদলও এই মহাসমাবেশে যোগ দেয়।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, অতীতের গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এ মহাসমাবেশ আহ্বান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এ উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দলটির নেতাকর্মীদের সরব উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান পূর্ণ হয়ে ওঠে। দুপুর ২টা থেকে শুরু হয় সমাবেশের মূল পর্ব।

ইসলামী আন্দোলন বাংলাদেশ গত বছরের জুলাই মাসের অভ্যুত্থানের পর থেকে উত্থাপিত এই তিন দফা দাবিতে দেশজুড়ে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আন্দোলনের প্রতি দেশের জনগণের মধ্যে ব্যাপক সমর্থন গড়ে উঠেছে।

মহাসমাবেশে ফ্যাসিবাদবিরোধী অবস্থান এবং পিআর পদ্ধতির পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম