ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

কমপ্লিট শাটডাউনে বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানি

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৪:৩৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৪:৩৭:১৭ অপরাহ্ন
কমপ্লিট শাটডাউনে বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানি
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রভাবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পুরোপুরি বন্ধ হয়ে গেছে আমদানি-রফতানি কার্যক্রম।

শনিবার (২৮ জুন) দুপুর পর্যন্ত ভারত থেকে আসেনি কোনও আমদানি পণ্য এবং এখান থেকেও পাঠানো হয়নি কোনও রফতানি পণ্য। ফলে স্থবির হয়ে পড়েছে বন্দর এলাকার বাণিজ্যিক গতি।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা পুরোপুরি শাটডাউন পালন করছেন। ফলে সোনামসজিদ স্থলবন্দরের শুল্ক আদায়সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এই কর্মসূচির কারণে বন্দরে রফতানি পণ্যবাহী অন্তত ছয়টি ট্রাক আটকা পড়ে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কাস্টমসের সহকারী কমিশনার আরিফুল ইসলাম বলেন, “শনিবার সারাদিন আমরা শাটডাউন কর্মসূচি পালন করব। কেন্দ্র থেকে সন্ধ্যায় নতুন কোনো নির্দেশনা এলে সে অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালন করা হবে।”

এদিকে, স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানান, কর্মসূচির কারণে উভয়পারের আমদানি-রফতানি একেবারেই বন্ধ হয়ে গেছে। ওপারের ভারতের মহদিপুর স্থলবন্দরে আটকে পড়েছে কয়েকশত পণ্যবাহী ট্রাক। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা