ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

সিন্ধু পানি চুক্তি স্থগিত নিয়ে রায় জানাল স্থায়ী সালিশি আদালত

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৪:৪৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৪:৪৪:৩২ অপরাহ্ন
সিন্ধু পানি চুক্তি স্থগিত নিয়ে রায় জানাল স্থায়ী সালিশি আদালত
সিন্ধু পানি চুক্তি নিয়ে করা মামলায় পাকিস্তানের অনুকূলে রায় দিয়েছে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত স্থায়ী সালিশি আদালত (পারমানেন্ট কোর্ট অব আরবিট্রেশন – পিসিএ)। আদালত তার ‘সাপ্লিমেন্টাল অ্যাওয়ার্ড অব কমপিটেন্স’ রায়ে স্পষ্টভাবে জানায়, ভারত একতরফাভাবে চুক্তিটি স্থগিত করতে পারে না।

পিসিএ জানায়, চুক্তির কোন ধারা ভারতকে একতরফাভাবে এটি স্থগিত করার ক্ষমতা দেয় না। বরং ভারত ও পাকিস্তানের পারস্পরিক সম্মতিতেই কেবল চুক্তিটি বাতিল হতে পারে। আদালতের এই রায় পাকিস্তানকে একটি ‘আইনি জয়’ এনে দিয়েছে বলেই মনে করছে ইসলামাবাদ।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। ওই ঘটনায় ভারত সরাসরি ইসলামাবাদকে দায়ী করে এবং প্রমাণ ছাড়াই সিন্ধু পানি চুক্তি স্থগিত ঘোষণা করে। পাকিস্তান এই সিদ্ধান্তকে ‘যুদ্ধের পদক্ষেপ’ বলে উল্লেখ করে এবং ১৯৬৯ সালের ভিয়েনা কনভেনশন অন ল অফ ট্রিটিজ লঙ্ঘনের অভিযোগে পিসিএতে মামলা করে।

শুক্রবার (২৭ জুন) আদালতের চূড়ান্ত রায়ে বলা হয়, “চুক্তিটি একতরফাভাবে স্থগিত করা যায় না এবং এটি বাতিল না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।” এই রায়কে স্বাগত জানিয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়, “ভারতের একতরফা পদক্ষেপের বিপরীতে আন্তর্জাতিক আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছে।”

তবে আদালতের রায়কে ‘স্পষ্টভাবে প্রত্যাখ্যান’ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “ভারত কখনোই এই কথিত সালিশি আদালতকে স্বীকৃতি দেয়নি।” মন্ত্রণালয় আরও জানায়, “এই সালিশি ট্রাইব্যুনালের গঠন নিজেই সিন্ধু পানি চুক্তির লঙ্ঘন এবং আদালতের যেকোনো কার্যক্রম ও রায় ভারতের দৃষ্টিতে অবৈধ ও বাতিল।”

সিন্ধু পানি চুক্তি নিয়ে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের এই নতুন দ্বন্দ্ব আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম