ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘নির্ঝর’

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৪:৫৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৪:৫৩:৪২ অপরাহ্ন
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘নির্ঝর’
আষাঢ়ের মাঝামাঝি এসেও স্বাভাবিক বৃষ্টিপাতের কোনো লক্ষণ নেই। বৃষ্টির পরিমাণ কমে আসায় বিরূপ প্রভাব পড়েছে জনস্বাস্থ্যেও। এমন পরিস্থিতির মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে একটি অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয়, যার নাম ‘নির্ঝর’। এটি একটি আংশিক ও মৌসুমি বৃষ্টিবলয়।

শুক্রবার (২৭ জুন) রাতে নিজেদের ফেসবুক পেজে এই তথ্য জানায় বিডব্লিউওটি। তারা জানায়, ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ‘নির্ঝর’-এর প্রভাবে। তবে যেহেতু এটি আংশিক, তাই দেশের কিছু এলাকায় বৃষ্টি নাও হতে পারে।

বিডব্লিউওটি জানায়, ‘নির্ঝর’ চলতি বছরের সপ্তম এবং তৃতীয় মৌসুমি বৃষ্টিবলয়। এটি ২৮ জুন দেশের উপকূলীয় এলাকা থেকে শুরু হয়ে ৫ জুলাই রাজশাহী বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে।

এই সময় সর্বাধিক সক্রিয় থাকবে উপকূলীয় এলাকায়। বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে বৃষ্টিবলয়টি থাকবে বেশ সক্রিয়। মাঝারিভাবে সক্রিয় থাকবে সিলেট বিভাগে। হালকা থেকে মাঝারি মাত্রায় সক্রিয় থাকবে রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে।

এই বৃষ্টিবলয়ের প্রভাবে চট্টগ্রাম এবং সিলেট বিভাগে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও কমবেশি বজ্রপাত হতে পারে। বড় কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। মৌসুমি বায়ুর চাপের তারতম্যের কারণে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম