ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করতে রা‌শিয়ার সঙ্গে আলোচনা কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’

তেহরানে সব ফ্লাইট বাতিল করলো এমিরেটস

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৫:০২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৫:০২:৫৬ অপরাহ্ন
তেহরানে সব ফ্লাইট বাতিল করলো এমিরেটস
আঞ্চলিক পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ইরানের রাজধানী তেহরানের সব ফ্লাইট বাতিল করেছে এমিরেটস এয়ারলাইন। 

শনিবার (২৮ জুন) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আগামী ৫ জুলাই পর্যন্ত তেহরানগামী এবং তেহরান থেকে ছাড়ার সব ফ্লাইট স্থগিত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, যেসব যাত্রী দুবাই হয়ে ইরানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাদেরও নিজ নিজ যাত্রা শুরুর স্থান থেকেই ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া হবে না—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

যাত্রীদের সৃষ্ট অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে এমিরেটস জানায়, তারা পরিস্থিতির উন্নতি বা পরিবর্তনের দিকটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

কমেন্ট বক্স