ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে: আমীর খসরু

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৫:১৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৫:১৮:০৩ অপরাহ্ন
ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে: আমীর খসরু
বাংলাদেশের অর্থনীতিতে সৃজনশীলতার যে ধারা ছিল, তা গত ১৭ বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ব্যবসাকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে, তবে তা করতে হলে আগে দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে হবে।

শনিবার (২৮ জুন) দুপুরে সিলেটের মেন্দিবাগে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘সিলেট বিজনেস ডায়লগ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু আরও বলেন, “আগের মতো রাজনৈতিক করলে আর হবে না। দেশের মানুষের মনমানসিকতা বদলেছে। ক্ষমতায় গেলে বিএনপি ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেবে।”

তথ্যপ্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। বলেন, “ক্ষমতায় গেলে ন্যূনতম এসএসসি পাস তরুণদের আইটি খাতে চাকরির সুযোগ সৃষ্টি করা হবে।”

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্তরের ব্যবসায়ীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?