ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

মৃত্যুর আগে খায়রুল বাশারকে যা বলে গেছেন মনু মিয়া

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৫:২৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৫:২৬:৫০ অপরাহ্ন
মৃত্যুর আগে খায়রুল বাশারকে যা বলে গেছেন মনু মিয়া
কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের বাসিন্দা, প্রখ্যাত গোরখোদক মনু মিয়া আর নেই। জীবদ্দশায় তিনি প্রায় তিন হাজারেরও বেশি মানুষের কবরে শেষ আশ্রয় তৈরি করে গেছেন। শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা মনু মিয়া চিকিৎসাধীন ছিলেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। সম্প্রতি কিছুটা সুস্থতা অনুভব করায় বাড়ি ফিরে যান। মৃত্যুর আগে তার ইচ্ছা ও অনুভব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করেছেন অভিনেতা খায়রুল বাশার।

এক ফেসবুক পোস্টে খায়রুল বাশার লিখেন: “মনু কাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতোদিন তিনি ঢাকায় ছিলেন, ৩ দিন আগে উনি বাড়ি ফিরেছেন। বলছিলেন, আগের চেয়ে বেশ সুস্থ আছেন। উনার সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছা আল্লাহ কবুল করেছেন।

সুস্থ থেকেই উনি আল্লাহর ডাকে ফিরতে চেয়েছিলেন এই দোয়াও চাইতেন—বলতেন। হয়তো নিজ গ্রাম, নিজের জন্মস্থান থেকেই আল্লাহ তাকে ডেকে নিবেন এই চেয়েছেন আল্লাহ।

উনার মহৎ কর্মের ফলস্বরূপ আল্লাহ নিশ্চয়ই উনাকে উনার স্বপ্নের ঘোড়া উপহার দেবেন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। সবাই মনু কাকার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা তাকে শান্তিতে রাখুন। আমিন।”

সাধারণ একজন মানুষ হয়েও সমাজে অসাধারণ অবদান রেখে যাওয়া মনু মিয়া তাঁর কর্ম, সততা ও বিনয়ী জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবেন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?

আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?