ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে, বললেন ট্রাম্প

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৫:৩৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৫:৩৫:০৩ অপরাহ্ন
আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে, বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, ‘আগামী সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে।’ শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতির জন্য যারা কাজ করছেন, তাদের কয়েকজনের সঙ্গে তার কথা হয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি।

এদিকে, দখলদার ইসরায়েলের কৌশলগত বিষয়াবলীর মন্ত্রী রন ডেরমার আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন, যেখানে ইরান ও গাজা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র বলছে, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত শেষ হওয়ার পর গাজায় সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার লক্ষ্য মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো এবং আব্রাহাম চুক্তির পরিধি আরও বাড়ানো, যাতে আরও আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে।

এদিকে, মানবিক সহায়তার অংশ হিসেবে গাজায় ‘গাজা মানবিক ফাউন্ডেশন’কে ৩০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সহায়তার বিষয়টিও ট্রাম্প নিজেই নিশ্চিত করেন।

ট্রাম্প বলেন, “গাজায় ভয়াবহ অবস্থা চলছে এবং আমরা সেখানে অনেক অর্থ এবং খাদ্য সহায়তা দিচ্ছি। কারণ আমাদের দিতে হবে। আমরা এই সংঘাতের সঙ্গে জড়িত নই। কিন্তু আবার জড়িতও, কারণ সেখানে অনেক মানুষ মারা যাচ্ছে (যাদের আমাদের বাঁচাতে হবে)।’’

তবে বিতর্কিত এই ফাউন্ডেশনের কার্যক্রম ঘিরে ব্যাপক প্রশ্ন তুলেছেন মানবাধিকারকর্মীরা। জানা গেছে, সেখানে খাবার আনতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে সাড়ে পাঁচ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চার হাজারের বেশি।

ট্রাম্প স্বীকার করেছেন, ‘কিছু খারাপ মানুষ’ গাজার ত্রাণ লুটপাট করছে, তবে ‘গাজা মানবিক ফাউন্ডেশন’ ভালো কাজ করছে’—এই দাবি করেন তিনি।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম