ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

পার্লামেন্টে ক্ষমা চাইলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০৩:৫৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০৩:৫৭:৪৩ অপরাহ্ন
পার্লামেন্টে ক্ষমা চাইলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
নিউজিল্যান্ডে সরকারি ও চার্চের আশ্রয়শিবিরে গত ৭০ বছরে অত্যাচারের ঘটনা ঘটেছে, যা নিয়ে একটি কমিশন রিপোর্ট তৈরি করা হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে, প্রতি তিনজনের মধ্যে একজন ব্যক্তি আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে অত্যাচার বা হেনস্থার শিকার হয়েছেন। 

কমিশনের রিপোর্ট অনুযায়ী, ১৯৫০ থেকে ২০১৯ সাল পর্যন্ত অন্তত ছয় লাখ ৫০ হাজার মানুষ অত্যাচার এবং হেনস্থার শিকার হয়েছেন, এর মধ্যে প্রচুর শিশু রয়েছেন। তাদের উপর মানসিক, শারীরিক, এবং যৌন নির্যাতন চালানো হয়েছে, পাশাপাশি অনেক শিশুকে অবৈধভাবে তাদের মায়েদের থেকে আলাদা করা হয়েছে এবং দত্তক হিসেবে পাঠানো হয়েছে। 

রিপোর্টে আরো বলা হয়েছে, বর্ণবাদী মনোভাবের কারণে মাওরি জনজাতির মানুষ সবচেয়ে বেশি এই অত্যাচারের শিকার হয়েছে। এর ফলে, তারা অভিযোগ জানাতে পারেনি এবং শিকার হওয়া বহু মানুষ একে দীর্ঘ সময় ধরে চেপে রেখেছে। 

এই ঘটনায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন গভীর দুঃখ প্রকাশ করে সরকার এবং সাবেক সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে এবং দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী