ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

পদ্মায় ধরা পড়ল ৫০ কেজির বাঘাইড়, ৭৭ হাজারে বিক্রি

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৫:৩৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৫:৩৮:৪৭ অপরাহ্ন
পদ্মায় ধরা পড়ল ৫০ কেজির বাঘাইড়, ৭৭ হাজারে বিক্রি
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে ৫০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। শনিবার (২৮ জুন) বিকেল ৩টার দিকে পদ্মার কলাবাগান এলাকায় জেলে সিদ্দিকুর রহমানের জালে মাছটি ধরা পড়ে।

পরে দৌলতদিয়া মাছ বাজারে রেজাউলের আড়তে উন্মুক্ত নিলামে মাছটি বিক্রি করেন সিদ্দিকুর। প্রতি কেজি ১ হাজার ৫৫০ টাকা দরে মাছটি ৭৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

জেলে সিদ্দিকুর রহমান জানান, দুপুরে সঙ্গীদের নিয়ে নদীতে জাল ফেলেন তারা। দীর্ঘ অপেক্ষার পর বিকেল ৩টার দিকে জালে আটকা পড়ে বিশাল বাঘাইড়টি। এরপর সেটি নিয়ে যান বাজারে।

মাছ কিনে চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, “নিলামে মাছটি আমি কিনি। ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রেখেছি। এখন বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি। সামাজিক মাধ্যমে ভিডিও দেওয়া হয়েছে। কেজিপ্রতি অল্প লাভেই মাছটি ছেড়ে দেবো।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে