ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

গাজায় বন্দি মুক্তির দাবিতে তেলআবিবে ইসরায়েলিদের বিক্ষোভ

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ১২:৩৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ১২:৩৯:০২ অপরাহ্ন
গাজায় বন্দি মুক্তির দাবিতে তেলআবিবে ইসরায়েলিদের বিক্ষোভ
তিন সপ্তাহ পর প্রথমবারের মতো শনিবার (২৮ জুন) রাতে হাজার হাজার ইসরায়েলি তেল আবিবের ‘হোস্টেজ স্কোয়ার’ ও ‘বেগিন রোডে’ জমায়েত হয়ে ফের শুরু করেছে সাপ্তাহিক বিক্ষোভ। তারা গাজায় আটক বন্দিদের মুক্তির পক্ষে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের যুদ্ধনীতির বিরুদ্ধে আওয়াজ তোলে।

সম্প্রতি জেরুজালেম ও ওয়াশিংটনের মধ্যে গাজায় যুদ্ধ শেষ করে বাকি ৫০ জন বন্দিকে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য চুক্তির আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি নেতানিয়াহু প্রশাসন।

এর মধ্যেই শুক্রবার (২৭ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, তিনি বিশ্বাস করেন ‘আগামী সপ্তাহের মধ্যেই’ যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে।

বিক্ষোভে অংশ নেন হামাসের বন্দিদশা থেকে মুক্ত ইসরায়েলি সেনা লিরি আলবাগ। তিনি হোস্টেজ স্কোয়ারে প্রায় দুই হাজার মানুষের সামনে আবেগঘন বক্তব্য দেন এবং নেতানিয়াহুকে আহ্বান জানান, ইরানের বিরুদ্ধে ‘সাহসী সিদ্ধান্ত’ নেওয়ার মতোই এবার গাজায় যুদ্ধ শেষ করে বন্দিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিতে।

আলবাগ বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে সব শিরোনাম দখলে ছিল ইরান। আমার ভাই-বোনদের (বন্দিদের) বিষয়টি একেবারে উপেক্ষিত।’ তিনি আরও জানান, বন্দি থাকা অবস্থায় তাকে ফিলিস্তিনি পোশাক পরিয়ে গাজার রাস্তায় হাঁটানো হয় এবং পরে অন্য পাঁচজন নারী বন্দির সঙ্গে একটি অন্ধকার, সংকীর্ণ আন্ডারগ্রাউন্ড খাঁচায় আটকে রাখা হয়, যেখানে সোজা হয়ে দাঁড়ানোও কঠিন ছিল।

আলবাগ বলেন, ‘আমরা দিনে পেতাম এক চতুর্থাংশ রুটি, একটি খেজুর আর অর্ধেক বাটি ভাত। প্রতিটি মুহূর্ত ছিল অসহনীয়। বন্দিদের এই বাস্তবতা যেন ভুলে না যায় কেউ।’

শেষে তিনি নেতানিয়াহু ও ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা ইরান নিয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এবার সেই সাহস দেখান গাজায় যুদ্ধ শেষ করে বন্দিদের ফিরিয়ে আনতে। কারণ এটি শুধু রাজনৈতিক নয়, জাতীয় নৈতিক দায়িত্ব।’

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার