ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

পিআর সিস্টেমে নির্বাচন চেয়ে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে: মির্জা আব্বাস

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৩:১৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৩:১৪:৪৮ অপরাহ্ন
পিআর সিস্টেমে নির্বাচন চেয়ে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে: মির্জা আব্বাস
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি নিয়ে দেশে একটি গোষ্ঠী জাতিকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে—এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (২৯ জুন) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “দেশের মানুষ প্রচলিত নির্বাচন ব্যবস্থায় অভ্যস্ত। নতুন নতুন দাবি তুলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না।” তিনি অভিযোগ করেন, “পিআর সিস্টেমের নামে একটি গোষ্ঠী দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চক্রান্ত করছে।”

তিনি আরও বলেন, “একটা মহল দেশে-বিদেশে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ সফল হবে না।”

দলের অভ্যন্তরের অনুশাসনের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, “চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে—সে যদি বিএনপিরও হয়, তবু তাকে ছাড় দেওয়া যাবে না। হালুয়া-রুটির ভাগ নিতে যারা এখন দলে আসছে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি