ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলাম ৩ ঘণ্টা: আলি শামখানি

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৩:৩৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৩:৩৫:২৭ অপরাহ্ন
ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলাম ৩ ঘণ্টা: আলি শামখানি
ইসরায়েলি হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শীর্ষ উপদেষ্টা আলি শামখানি। ধ্বংসস্তূপের নিচে প্রায় তিন ঘণ্টা চাপা ছিলেন তিনি—সেখানে থেকেই আদায় করেন ফজরের নামাজ। এভাবেই নিজের বেঁচে ফেরার রোমহর্ষক অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

গত ১৩ জুন ইসরায়েল তাকে হত্যার দাবি করেছিল। পরে ছড়িয়ে পড়ে তিনি গুরুতর আহত হয়েছেন। সব গুঞ্জন উড়িয়ে আলি শামখানি জনসম্মুখে হাজির হন ইরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের গণ জানাজায়। পরে রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে হামলার সময়কার ঘটনা জানান তিনি।

শামখানি বলেন, হামলার প্রথম মুহূর্তে ভূমিকম্প ভেবেছিলেন। পরে বুঝতে পারেন তিনি একটি টার্গেটেড হামলার শিকার হয়েছেন। তার দাবি, পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া বাড়ির নিচ থেকে তিনি নিছক ভাগ্যের জোরেই বেঁচে গেছেন।

একসময় ইরানের নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা শামখানি পরবর্তী সময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন। এরপর তিনি নিযুক্ত হন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে। বর্তমানে তিনি আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল