ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী পদযাত্রার ঘোষণা এনসিপির

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৩:৩৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৩:৩৯:১৯ অপরাহ্ন
অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী পদযাত্রার ঘোষণা এনসিপির
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে মাসব্যাপী পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে। রোববার (২৯ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি জানান, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ স্লোগানে শুরু হবে কর্মসূচি। এর সূচনা হবে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। ১৬ জুলাই পালিত হবে বৈষম্যবিরোধী শহীদ দিবস, ৩ আগস্ট শহীদ মিনারে পাঠ করা হবে ছাত্র-জনতার ইশতেহার এবং ৫ আগস্ট উদযাপন করা হবে ছাত্র-জনতার মুক্তি দিবস হিসেবে।

নাহিদ ইসলাম বলেন, কর্মসূচির অংশ হিসেবে তারা আহত আন্দোলনকারী, শহীদ পরিবার এবং আন্দোলনের সহযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে শোনবেন তাদের আকাঙ্ক্ষার কথা। তিনি আরও জানান, জুলাই আন্দোলনে অংশ নেওয়া কেউ মুখাপেক্ষী নয়। আওয়ামী লীগ নিষিদ্ধ না করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্রয়োজনে অংশগ্রহণকারীদের নিয়েই ঘোষণাপত্র প্রকাশ করবে এনসিপি।

নির্বাচনের আগে বিচারের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, “যারাই ক্ষমতায় আসুক, বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি থাকতে হবে।”

এ সময় সারজিস আলম ও অনিক রায়কে প্রধান করে জুলাই উদযাপন কমিটিও ঘোষণা করে দলটি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা