ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ভুয়া মামলা রোধে ফৌজদারি দণ্ডবিধিতে সংশোধন আনা হচ্ছে: আইন উপদেষ্টা

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৪:৩৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৪:৩৭:২১ অপরাহ্ন
ভুয়া মামলা রোধে ফৌজদারি দণ্ডবিধিতে সংশোধন আনা হচ্ছে: আইন উপদেষ্টা
ফৌজদারি দণ্ডবিধিতে গুরুত্বপূর্ণ সংশোধন এনে ভুয়া মামলা ও মামলা বাণিজ্য বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে—জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, প্রাথমিক তদন্তে যদি দেখা যায় আসামিদের বিরুদ্ধে অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ নেই, তাহলে ট্রায়াল শুরুর আগেই আদালত থেকে তাদের মুক্তি দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, একটি মামলা যখন তদন্ত পর্যায়ে থাকে, তখন অনেকেই মিথ্যা অভিযোগের কারণে বছরের পর বছর মামলা বাণিজ্যের শিকার হন। নতুন বিধানে বলা হয়েছে, পুলিশ কমিশনার বা পুলিশ সুপার যদি মনে করেন, অভিযোগটি যৌক্তিক নয়, তাহলে তারা তদন্ত কর্মকর্তাকে প্রাথমিক তদন্ত রিপোর্ট দিতে বলবেন। সেই রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে। যদি ম্যাজিস্ট্রেট দেখেন, অধিকাংশ আসামির বিরুদ্ধে অভিযোগ বা সাক্ষ্য-প্রমাণ নেই, তাহলে তিনি ট্রায়ালের আগেই তাদের অব্যাহতি দিতে পারবেন।

আসিফ নজরুল আরও জানান, নতুন বিধান অনুযায়ী পুলিশ প্রশাসন ও আদালত একসঙ্গে কাজ করে ভুয়া মামলা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারবে। তবে তদন্ত প্রক্রিয়া চলবে এবং তদন্ত শেষে যাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যাবে, তাদেরই তদন্ত রিপোর্টে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, “অনেক সময় দেখা যায়, একটি হত্যা মামলায় ১০০ জনকে আসামি করা হয়, যার মধ্যে ৯০ জনের বিরুদ্ধেই কোনো অভিযোগ থাকে না। অথচ তারা বছরের পর বছর আতঙ্কে থাকেন, কখন গ্রেপ্তার হবেন। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতেই নতুন বিধান যুক্ত করা হয়েছে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী